মুন্সীগঞ্জে আ.লীগের কর্মি আফজালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হত্যা মামলার আসামী রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের কর্মি সৈয়দ আফজাল হোসেন মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে সিপাহীপাড়ায় মানববন্ধন হয়েছে।
সিপাহীপাড়া রিকাবী বাজার সড়কে সোমবার সকাল সাড়ে ১০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি হয়।
এই মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা জানান, সিপাহীপাড়ার বাসিন্দা আওয়ামীলীগের কর্মি সৈয়দ আফজাল হোসেন মিয়া রাজধানীতে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হত্যা মামলার একজন আসামী। তিনি একজন ভূমিদস্যু।
তিনি বর্তমানে সিপাহীপাড়ায় প্রভাব বিস্তার করছেন। এছাড়াও বক্তারা বলেন, আফজাল একজন হত্যা মামলার আসামী হয়েও প্রকাশে ঘুরে বেড়ায়। তাকে দ্রুত
গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন শৃঙ্খলা বিভাগের সুদৃষ্টি কামনা করি।