আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন দুই উপদেষ্টার
জনজীবন ডেস্ক :::///
২৬/০৪/২০২৫ তারিখ শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার ধানখেতে মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টাদ্বয় স্থানীয় কৃষকগণের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁরা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শুনেন এবং সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত ধান মাড়াই কার্যক্রম ও কৃষকগণের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতসহ মুন্সীগঞ্জ জেলা ও শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।