• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

মোঃ জিয়াউর রহমান :::///
আজ শনিবার বেলা ১১.০০টায় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিশু চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিক্রমপুর চাঁদের হাটের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সেলিম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের কেন্দ্রীয় পরিষদের সভাপতি অধ্যাপিকা শায়লা রহমান।

চাঁদের হাট বিক্রমপুরের সভাপতি মোঃ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং শিক্ষা সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের হাট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুফদি আহমেদ, অর্থ সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন, বিশিষ্ট আইনজীবি ও আবৃত্তি শিল্পী নাসিম আহম্মেদ, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও মুন্সীগঞ্জ চাঁদের হাটের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, আগমনী সাহিত্য কেন্দ্রের মুন্সীগঞ্জ শাখার সভাপতি ও মুন্সীগঞ্জ চাঁদের হাটের সাংগঠনিক সম্পাদক রাজমল্লিক, বিক্রমপুর চাঁদের হাটের সহ সভাপতি আব্দস সাত্তার, চাঁদের হাটের সাংস্কৃতিক সম্পাদক রামপ্রসাদ বাল্য, বিজ্ঞান সম্পাদক পরিতোষ চন্দ্র দাস, শ্রীনগর চাঁদের হাটের সভাপতি মাসুম খান ডালু, লৌহজং চাঁদের হাটের সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন বয়রাগাদী চাঁদের হাটের সাধারণ সম্পাদক রমজান মাহমুদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে চাঁদের হাটসহ বিভিন্ন সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা ও গীতা থেকে পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপু বাল্য।
এরপর চাঁদের হাটের সাংগঠনিক সংগীত পরিবেশন করেন চাঁদের হাটের শিশু শিল্পীরা।
এ সময় বিক্রমপুর চাঁদের হাটের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সেলিম সাহেবের স্মরণে আলোচনা ও মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন লৌহজং চাঁদের হাটের সভাপতি মাওলানা আমির হোসেন।
একইদিন বিকেলে চাঁদের হাট বিক্রমপুরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঐতিহ্যবাহী জাতীয় শিশু, কিশোর ও যুব কল্যান সংগঠন চাঁদের হাটের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আলোচনা হয়। উল্লেখ্য ১৯৭৪ সালে ১লা বৈশাখ প্রখ্যাত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদা ভাই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা