• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিএনপির সমাবেশে মুন্সীগঞ্জের উন্নয়নে ১১ দফা দাবী পেশ করেন ড.আসাদুজ্জামান রিপন

জনজীবন / ১৬১ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বিএনপির সমাবেশে মুন্সীগঞ্জের উন্নয়নে ১১ দফা দাবী পেশ করবেন ড. আসাদুজ্জামান রিপন

জনজীবন ডেস্ক :::///
১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমাবেশ করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কুমারভোগ এলাকার পুরাতন ফেরীঘটের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সরেজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

এগারো দফা দাবীর মধ্যে রয়েছে শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিকমানের ইনল্যান্ড কনটেইনার পোর্ট নির্মাণ, গ্রাম জনপদ রক্ষায় নদী শাসনের ব্যবস্থা, শিমুলিয়া ঘাট ঘেষে পদ্মার পাড় দিয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা, চিকিৎসা গ্রহণে বিদেশ নির্ভরতা দুর করতে পদ্মা সেতুর উত্তর প্রান্তে এয়ার এ্যম্বুলেন্স ওঠা নামার সুযোগসম্বলিত আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে বহুমাত্রিক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইন্সটিটিউট তৈরী, সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ ও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বলগেট, কাটার ইত্যাদি জব্দ এবং বালু দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা। শিমুলিয়া ঘাটে ইজারাদারের অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, শিমুলিয়া ঘাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ টোল আদায় বন্ধ করা, নেশাদ্রব্য ও মাদক বেচাকিনির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা এবং প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সরঞ্জাম সরবরাহ করা, লৌহজং উপজেলায় রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারে স্বচ্ছতা প্রতিষ্ঠায় ও আর্থিক দুর্নীতি রোধ করতে স্থানীয় গণ্যমান্য নাগরিকদের প্রকল্পে সম্পৃক্ত করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা