• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

এম এ রহমান :::///
মুন্সীগঞ্জে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, মুন্সীগঞ্জ শাখা অবসর জনিত বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে।সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্নদয় কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আশরা ফুজ্জামানের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আলভার্ট ভিক্টোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ফারুখ আহম্মেদ, আক্তার হোসেন, তোফাজ্জল হোসেন , মোঃ মিজানুর রহমান , লাইজু আক্তার, অধ্যক্ষ মাওলানা আবু জাফর।

বক্তারা বিদায়ী জেলা শিক্ষা অফিসারের সহযোগিতার কথা স্বরণ করে বলেন, জেলা অফিসার হওয়া সত্বেও তিনি ছিলেন শিক্ষক বান্ধব। বিদ্যালয় পরিচালনায় যে কোন সমস্যায় শিক্ষা অফিসার মহোদয়ের আন্তরিকতা মুন্সীগঞ্জবাসী স্বরণ করবে।

বিদায়ী শিক্ষা অফিসার তার বিদায়ী বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কিছু দিক নির্দেশনা দেন এবং বলেন নিজ পরিবারের সদস্যদের সময় দিলে বিদ্যালয় পরিচালনায় মনোযোগী হওয়া যায়। পরে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পক্ষ হতে বিদায়ী শিক্ষা অফিসারকে শুভেচ্ছা স্বারক ও উপহার প্রদান করা হয়। সংগীত পরিবেশন করেন আসলাম মাঝি ও তপন নকুমার দাস , জাহানারা আক্তার এবং রতন কুমার চক্রবতীর কবিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা