• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির কার্যকরী কমিটি গঠন, আহবায়ক সিনহা ও সদস্য সচিব মহসিন

জনজীবন / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জনজীবন ডেস্ক :::///

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: মহসিন মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি এবং একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার শেষে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: মনিরুজ্জামান ভূঁইয়া জানান, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নানা প্রতিকূলতার কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, যেহেতু এই কমিটির মেয়াদ ইতিপূর্বে শেষ হয়ে গিয়েছে, সেহেতু আজ থেকে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যে কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো: আওলাদ হোসেন উজ্জ্বল, মো: ফরহাদ রানা।

সদস্যরা হলেন- অ্যাডভোকেট আক্তার হোসেন সোহেল, মো: মাহবুবুর রহমান বাচ্চু, মো: শহিদুল ইসলাম, বলরাম বাহাদুর, এ এস এম শাহাদাত হোসেন, মো: সাখাওয়াত হোসেন নাসিম, মো: আরিফ উল ইসলাম, মো: রফিকুল ইসলাম মাসুম, মো: আইয়ুব আলী শিকদার, দেওয়ান মো: মজিবুর রহমান, মো: হোসেন রেনু, মো: নুরুল আমিন খান, মো: জসিম মোল্লাহ, মাহমুদ হাসান ফাহাদ, মো: শহীদুল্লাহ শেখ, মোহাম্মদ আরফিন, ডা: মোশারফ।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: মনিরুজ্জামান ভূঁইয়া। উপদেষ্টা ডা: মো: জাহাঙ্গীর আলম, লায়ন পারভীন হোসেন, মো: ওয়াদুদ খান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা