• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

শ্রীনগরের ছনবাড়ী থেকে মুক্তারপুর হয়ে শহরের প্রবেশমুখ পর্যন্ত চার লেনের কাজ দ্রুত সম্পন্ন হবে- মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

জনজীবন / ৪৭৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

জনজীবন ডেস্ক :::///
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক দুই মাসের মধ্যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এর কাজ যাতে উদ্বোধন করা যায় এ জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আজ দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি জানান, মুন্সিগঞ্জ জেলার যোগাযোগ অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া গত ৫ আগস্ট দুবৃর্ত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জ পৌরভবন সংস্কারের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর হয়ে শহরের প্রবেশমুখ পর্যন্ত চার লেনের কাজ দ্রুত সম্পন্ন হবে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা