• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, হিংসাত্বক অপপ্রচার

Reporter Name / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, অপপ্রচার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জে বালুর মহল কে কেন্দ্র করে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। জানা গেছে একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে উক্ত ছবি ফেসবুকে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে।

সরজমিনে বালুরমহল সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় যে, বিগত ৫ই আগষ্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসোররা পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বালু মহলের ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু একই সময় পালিয়ে যায়। এরপর থেকে মেঘনা নদীতে বৈধ বালুরমহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। সরজমিনে আরো তদন্ত করে জানা যায় যে, ভাইরাল স্ট্যাম্প যে বালুর মহলের কথা উল্লেখ্য আছে উক্ত বালুর মহলে ৫ই আগষ্ট ২০২৪ তারিখের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

ফলশ্রুতিতে বুঝা যায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে বালুর মহলে সংশ্লিষ্ট থাকার যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতও বটে। এ ব্যাপারে বিএনপি’র উল্লেখিত দুই নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা বলেন তারা উক্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনকি বালুরমহল স্ট্যাম্প এর মাধ্যমে লিখে নেওয়া প্রশ্নই ওঠে না। তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।

এই একই বিষয়ে আরও একটি নন জুডিশিয়াল স্ট্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। তবে কোনোটির বৈধতার প্রমান পাওয়া যায় নি।

তাছাড়া সংশ্লিষ্ট সরকারি দায়িত্বশীল একজন কর্মকর্তার সাথে আলোচনা করে জানা যায় যে, সরকারি ইজারা প্রাপ্ত ইজারাদার কোন ইজারা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে মালিকানা হস্তান্তরের প্রচলিত আইনে কোনো বিধান নেই।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির আরো বলেন- বিগত স্বৈরাচারের আমলে অসংখ্যবার জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। আর তখন থেকেই জাতীয়তাবাদী আদর্শের জনসাধারণের মনে স্থান করে নিয়েছি। স্বৈরাচারের সাথে লিয়াজো করে চলা একটি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপপ্রচার করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা