• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

রাজারচর যুবসমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

 

মোঃ সাহিন ইসলাম শাওন :::////

প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানে ৫৫ টি দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার রাজারচর গ্ারমের যুবসমাজ।

মুন্সিগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার উপহার নিয়ে দুঃস্থ পরিবারের সহযোগিতায় পাশে দাড়িয়েছে রাজারচর এলাকার যুবকরা। রাজারচর যুবসমাজের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে ১১জুন ২০২৫ ইং রোজ সোমবার দিবাগত রাতে স্থানীয় ৫৫ টি দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি রাতের আধারে পৌছে দেওয়া হয় এসব ইফতার সামগ্রী।

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো (১) ২ কেজি ছোলা, (২) ১ কেজি খেজুর, (৩) ১ কেজি চিনি, (৪) ১কেজি মোসারির ডাল, (৫) ২ লিটার সয়াবিন তেল, (৬) ১ কেজি মুরি, (৭)আধা কেজি বেসন ও (৮) ১ কেজি পিয়াজ । এছাড়া নগদ আর্থিক সহযোগিতা পৌছানো হয় ১ টি পরিবারের মাঝে।

উদ্যোক্তারা জানায়, রমজানে বিভিন্ন নিত্য পণ্যের দাম বেড়ে যায়। এমন অবস্থায় অনেকের খাবার সামগ্রী ক্রয়ে কষ্ট হয়, বিশেষ করে নিন্ম আয়ের মানুষের।এছারা সমাজে এখনও এমন কিছু পরিবার আছে যারা অনেক কস্টে দিন কাটায় কিন্তু অন্যের নিকট চাইতে পারে না এবিষয়ে তাদের পাশে দাড়ানোর বিষয়ে প্রতিবারের ন্যায় উদ্যোগ গ্রহণ করে এলাকার যুবসমাজ। বিষয়টিতে প্রতিবারের মত এগিয়ে আসে প্রবাসে থাকা এলাকার যুবকরা। প্রবাসীদের অর্থায়নে রমজানের মধ্যেই দুঃস্থ পরিবারের মাঝে ইফতার উপকরণ ও আর্থিক সহযোগিতা পৌছানো হয়েছে। উদ্যোক্তারা জানায় আমাদের ঐপ্রচেস্টা আর প্রবাসী ভাইদের আর্থিক সহোযোগিতা এই দুই-য়ে মিলে যদি একটি পরিবারের একদিনের হলেও ইফতারের ব্যবসতা করা যায় তাহলে দুঃস্ত পরিবারের উপকারে আসবে এবং তাদের যথা মর্যাদার কথা চিন্তা করে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে সামগ্রী।
তারা আরো জানায়,প্রবাসে থাকা ভাইরা রমজানে দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার প্রদানের জন্যে এবং সমাজের কেউ অসুস্থ হলে তাদের পাশে দাড়ানো এবং সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। তারা এলাকাবাসীর নিকট প্রবাসে থাকা ভাইদের জন্য দোয়া চেয়েছেন।

উদ্যোক্তাদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যায় তারা এলাকার দুঃস্ত পরিবারের সদস্যদের দাফন-কাফনের যাবতীয় আর্থিক ব্যয় বহন করে থাকেন,সমাজের অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সাধ্যমত সহযোগিতা করে থাকেন,প্রাইমারি ছাত্র ছাত্রীদের মাঝে কল্ম, খাতা, পেনছিল, স্কেল প্রদান। জীবন জীবনের জন্য ফাউন্ডেশন এর মাধ্যমে বিনা মূল্যে রক্ত দান করে থাকেন, ২০২৪ইং বাংলাদেশে প্রবাহিত বন্যায়, বন্যা কবলিত এলাকা সাহায্য প্রদান করেছেন। তারা সমাজের উন্নয়ন মূলক এবং সেবামূলক যে কোন কাজে অংশ গ্রহন করে সমাজের মানুষদের সেবা করতে চান এটাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন। তারা তাদের সাথে সমাজের সর্বস্তরের মানুষদের সহযোগিতা কামনা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা