• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিরাজদিখানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রিয়াজ মাহমুদ, সিরাজদিখান / ১৪৫ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিরাজদিখানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।

রিয়াজ মাহমুদ ঃঃ //

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরায় সড়ক দুর্ঘটনায় সেন্টুঘোষ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং মোটরসাইকেলের চালক প্রসেনজিৎ ঘোষ (৩০) গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুর ১ টার দিকে ইছাপুরা- সিরাজদিখান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা সিরাজদিখান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে তারা দুজন সন্তোষ পাড়ার দিকে যাচ্ছিল।

ইছাপুরা গ্রামের নান্টুর দোকান নামক এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটো রিকশার সাথে ধাক্কা লেগে দুজনেই রক্তাক্ত জখম হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল চালক প্রসেনজিৎকে ঢাকায় পাঠানো হয়।

নিহত সেন্টু ঘোষ নবাবগঞ্জ উপজেলার কৈইলাইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে। অপরজন মোটরসাইকেলের চালক আহত প্রসেনজিৎ কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার কানাই ঘোষের ছেলে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা