মোঃ সাইফুল ইসলাম ::///
অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’, এই স্লোগানে মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খোলা মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আলেয়া ফেরদৌসী।
মহিলা বিষয়ক অধিদপ্তর সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মীরা এতে অংশগ্রহণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।