মুন্সীগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাঊন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :::///
মুন্সীগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাঊন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ই মার্চ) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও আই,বি,ডব্লিউ,এফ এর মুন্সীগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস। আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো: মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাহিদা গ্রুপের চেয়ারম্যান ও আই বি ডাব্লিউ এফ এর ঢাকা দক্ষিন অঞ্চলের সেক্রেটারি মো: গোলাম সরোয়ার সাঈদ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলার উপদেষ্টা এইচ এম বায়েজীদ, মাওলানা গোলাম জিলানী।ডা: ইব্রাহিম দেওয়ান জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহমান গজারিয়ায় উপজেলার আই বি ডাব্লিউ এফ এর সভাপতি মো মহিউদ্দিন মোল্লা জেলা অর্থ সম্পাদক মাওলানা মো: ইব্রাহিম খলিল প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মো; শাহজাহান।