• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিরাজদিখানে আবু তাহেরের লাশ উদ্ধার

জনজীবন / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সিরাজদিখানে আবু তাহের এর লাশ উদ্ধার
জনজীবন ডেস্কঃঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী এটা পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকান্ড।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সেহরীর পর বুধবার ৫ মার্চ ভোর ৬টার দিকে রাজানগর গ্রামের কাঁচা রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারণা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল। এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা