• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা- মোঃ শরীফুল ইসলাম 

জন জীবন / ১৭২ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা- মোঃ শরীফুল ইসলাম

জনজীবন ডেস্ক:::
দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন- মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

দৈনিক জনজীবন (অনলাইন)কে দেয়া এক বার্তায় তিনি বলেন- আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এসেছে রহমত, বরকত, মাগফিরাত। ইহা দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। সবাইকে এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।
সবাইকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রোযা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কোরান তেলাওয়াত করতে হবে। প্রতিটি মানুষ সঠিক এবং সুন্দরভাবে ধর্মকর্ম পালন করলে তার জীবনে এবং পরিবারে সুখ ও শান্তি আসবে। যখন প্রতিটি মানুষের পরিবারে সুখ ও শান্তি আসবে তখন পুরো দেশে শান্তি বিরাজ করবে।

তিনি আরো বলেন- পবিত্র রমজান মাস মুমিনদের জন্য আনন্দের; রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা, জাকাত, জিকির-আসকারের মতো যাবতীয় ইবাদত সহজে তাদিকার মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব হয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা