সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
জনজীবন ডেস্ক:::
দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ। ।
দৈনিক জনজীবন (অনলাইন)কে দেয়া এক বার্তায় তিনি বলেন- আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এসেছে রহমত, বরকত, মাগফিরাত। ইহা দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। সবাইকে এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।
সবাইকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রোযা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কোরান তেলাওয়াত করতে হবে। প্রতিটি মানুষ সঠিক এবং সুন্দরভাবে ধর্মকর্ম পালন করলে তার জীবনে এবং পরিবারে সুখ ও শান্তি আসবে। যখন প্রতিটি মানুষের পরিবারে সুখ ও শান্তি আসবে তখন পুরো দেশে শান্তি বিরাজ করবে।