• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও থানা ফটকে বিক্ষোভ

মোঃ সাইফুল ইসলাম / ১৬৭ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম :::///
রাজধানী ঢাকার ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জে এসে নিখোঁজ হওয়া যুবক মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধান চেয়ে মানববন্ধন ও থানা ফটকে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও স্থাণীয়রা।

এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।

১ মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। পরে তারা মুন্সীগঞ্জ সদর থানার মেইন ফটকে বিক্ষোভ করেন।

মানববন্ধনে নিখোঁজ যুবকের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নার রোল পড়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে সদর থানা ফটকে অবস্থান গ্রহন করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় যুবকের সন্ধান দিতে পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।

নিখোঁজ লিখনের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামরখাড়া গ্রামে। পরিবারের সঙ্গে বসবাস করতেন ঢাকার ওয়ারীতে।

নিখোঁজ যুবক লিখনের বাবা মো. দুলাল হাওলাদার জানান, মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের নিমন্ত্রনে গত ৬ ফেব্রুয়ারী ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হন তার ছেলে। মুন্সীগঞ্জ শহরে আসার পর ওইদিন রাত ৮ টার পর থেকে লিখন নিখোঁজ হয়। ২৩ দিন ধরে নিখোঁজ থাকলেও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না।

বাবা দুলাল হাওলাদার আরো জানান, ছেলে নিখোঁজের ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী তিনি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর তার সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারী সাদ্দাম হোসেন সম্রাটসহ ৬ বন্ধু নাম উল্লেখ করে অপহরন মামলা দায়ের করেন তিনি।

নিখোঁজ লিখনের বড় বোন ফাতেমা বলেন, আমার ভাই ২৫ দিন ধরে নিখোঁজ। এর আগেও আমরা মানববন্ধন করেছি পুলিশ কিছুই করতে পারে নাই। আমরা সন্দেহ বাজন আসামিদের নাম দিয়েছি, তারা তাদেরও জিজ্ঞেসাবাদ করে নাই। আমরা পুলিশ প্রশাসনকে এখন ৪৮ ঘন্টা টাইম দিয়েছি, তানাহলে আবারও ঘেরাও কর্মসূচী করবো।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে নিখোঁজের ঘটনায় জিডি হয়। পরবর্তীতে কিছু তথ্য প্রমান পেয়ে একটি অপহরন মামলা রুজু করেছি। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো। তাকে ফেরত আমরা আনবো।

এ বিষয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যারা জড়িত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা