মোল্লাকান্দিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
মোঃ জিয়াউর রহমান ::///
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করতে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বল হরি বাড়ৈ, শিক্ষক সাংবাদিক সংগঠক মোঃ জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের অফিস সহকারী নাদিরা সুতানা, বাবুল মোল্লা, বদরুল আলম, পলি আক্তার প্রমূখ।
বক্তারা গ্রাম আদালতে সুফল উল্লেখ করে বলেন- অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার গ্রাম আদালতে পাওয়া যায়। ফৌজদারি ও দেওয়ানী বিভিন্ন বিরোধ সহজে মিটিয়ে দেয়া যায়।
মত বিনিময় সভা শেষে গ্রাম আদালতে কি ধরনের বিচার আর কিভাবে হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শন দেখানো হয়।