জনজীবন ডেস্ক:::////
আজ শহরের খালইস্ট থেকে সুপার মার্কেট হয়ে মুন্সিগঞ্জ বাজার এবং কাচারি মোড় পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন স্থানে দোকান/ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করাসহ ফুটপাত ও রাস্তার পাশে বেআইনিভাবে নির্মাণসামগ্রী স্তুপ করে রাখা এবং যত্রতত্র পার্কিং করার অপরাধে ৪ টি মামলায় মোট ১৫০০০/- জরিমানা করে তা আদায় করা হয়।
এ সময় জারিকৃত গণবিজ্ঞপ্তির আলোকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব এ কে এম হাসানুর রহমান।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।