মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ
মোঃ আল আমিন ও মোঃ সাইফুল ইসলাম :::///
আজ সোমবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশ আর কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলে দলে মিছিল ব্যান্ডপার্টি নিয়ে লোকজন আসতে শুরু করেছে।
মুন্সীগঞ্জ শহরের জুবলী রোডে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত সমাবেশে উৎসবের আমেজ বিরাজ করছে।আজকোর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন চৌধুরী।
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির বলেন- আজকের সমাবেশ হবে মুন্সীগঞ্জের স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে ইনশাল্লাহ।