মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক ও মা সমাবেশ অনুষ্ঠিত
কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক :::////
মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক মায়েদের সমন্বয়ে এক উঠান বৈঠক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব রহিমা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ বেলাল হোসাইন মিঠু, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সাইফুল্লাহ ভূঁইয়া, সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমূখ। জেলা তথ্য অফিসার মায়েদের উদ্দেশ্যে বলেন বাল্যবিবাহ রোধ পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্ন সুযোগ সুবিধাগুলোর ব্যবহার, লিগ্যাল এইডস সহ আরো বহু জন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন।