• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো মানুষের ঢল

রায়হান, নওগাঁ / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো মানুষের ঢল

রায়হান, নওগাঁ (প্রতিনিধি) :::

জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ স্থলে হাজারো মানুষের ঢল নামে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপুর আড়াই টায় নওগাঁ নওজোয়ান মাঠে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে শুরু হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ -৬ (রানীনগর- আত্রাই) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, আত্রাই উপজেলা জামায়াতের আমির ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ খবিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিব প্রমূখ। সমাবেশ শুরুর পূর্ব থেকে শুরু হওয়ার সাথে সাথেই জেলার সকল উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট হতে ব্যানার ফেস্টন নিয়ে নওগাঁ নওযোয়ান মাঠে এসে সামবেশে মিলিত হয় জামায়াতের হাজারো নেতা কর্মীরারা। জামায়াত নেতা এটি আজহারের নিঃশ্বর্ত মুক্তির দাবীতে ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবীতে নওগাঁ জেলা শহরের রাস্তাঘাট প্রকম্পিত করে তারা শ্লোগান দিতে থাকেন। নওগাঁ নওজোয়ান মাঠে সমাবেশ শেষে এক বিশাল মিছিল জেলা জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে এসে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা