• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

ইবি পাঠকবন্ধুর কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ইবি পাঠকবন্ধুর কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোতালেব বিশ্বাস লিখন, ইবি:::

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পাঠকবন্ধুর উদ্যোগে নবীনবরণ ও ‘কৃত্তিম বুদ্ধিমত্তা: সুযোগ–সুবিধা ও হুমকি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক ড. মো. ইকবাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. জুবায়ের রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. মিনহাজুর রহমান মাহিম ও রাইসা আমিন লস্কর।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধু সংগঠন আদর্শ নাগরিক তৈরির কারিগরের কাজের প্লাটফর্ম। আমরা সবসময় জ্ঞানমূলক চর্চায় বিশ্বাসী।’

আলোচক মো. জুবায়ের রহমান বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তিতে মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এআই প্রযুক্তি আসার ফলে। আপনাদের বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অবশ্যই কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা অবশ্যক। তা না হলে চাকরির বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পারবেন না।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘আপনারা যারা লেখালেখি করতে চান বা লেখালেখি করছেন তারা সবাই অন্যদের থেকে আলাদা। কারণ, আপনারা লেখালেখির মাধ্যমে সমাজের বিষয় তুলে ধরতে পারছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. ইকবাল হোসাইন বলেন, ‘পাঠকবন্ধু একটা বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা। এখানে আপনারা লেখালেখির পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক চর্চা করতে পারবেন। মানুষ হিসেবে আমাদের জানতে হবে, পড়তে ও লিখতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা