মুন্সীগঞ্জে আব্দুল হাই মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম ঃঃ//
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের মোল্লা বাড়িতে আব্দুল হাই মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্ধানী লাইফ ইন্সুরেন্সের জিএম ও ধলাগাঁও শাখার ইনচার্জ আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি শিক্ষক লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম মাদবর, অভিভাবক সদস্য কাউসার আহমেদ মাঝি, মো: আশরাফুল ইসলাম, প্রবাসী মোঃ সাদ্দাম হোসেন, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শিপন ঢালী, পলাশ চন্দ্র, মোঃ ফরিদ হোসেন, শাহানারা খাতুন, সুমাইয়া আক্তার, আফসানা আক্তার, মিলি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রহমতুল্লাহ এবং দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন ফাইজা ইসলাম ও তার দল। অন্যান্য শিক্ষার্থীরাও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।