মুন্সীগঞ্জের মহাকালীতে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জিয়াউর রহমান:::///
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের পরিছন্ন ও স্বচ্ছ রাজনৈতিক ধারার নেতৃবৃন্দের উদ্দ্যোগে এবং নিজস্ব অর্থায়নে শুক্রবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির।
অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক জনাব মজিবুর রহমান দেওয়ান। আরও উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম সহিদ, দেলোয়ার হোসাইন হাওলাদার, জহির উদ্দিন দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দিন সরদার, মোহাম্মদ হোসেন উজ্জ্বল হাওলাদার, কবির হোসেন হাওলাদার, আওলাদ হোসেন রকি, ইয়াসিন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক জিএস শাহজাহান কবির আরজু সরদার, স্বপন মীরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
এ সময় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হাইয়ের সুস্থতার জন্য দোয়া করেন।