মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিবকে এ্যাড. মুজিবুর রহমানের ফুলেল শুভেচছা
জন জীবন ঃঃ
সদ্য ঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব, মুন্সীগঞ্জ-৩ এর সাবেক উপমন্ত্রী এবং পাঁচবারের এমপি আলহাজ্ব আব্দুল হাইয়ের অনুজ আলহাজ্ব মোঃ মহিউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী, লেখক ও সংগঠক মোঃ আনোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।