• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

জন জীবন ঃঃ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা