• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

৬ ফেব্রুয়ারী কবি এ কে সরকার শাওনের ৫৮ তম জন্মদিন

Reporter Name / ১৯২ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

৬ ফেব্রুয়ারী কবি এ কে সরকার শাওনের ৫৮ তম জন্মদিন

জনজীবন ঃঃ

৬ ফেব্রুয়ারী কবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের ৫৮ তম জন্মদিন। সাহিত্য চর্চায় নিবেদিত এই প্রতিভাবানের জন্ম ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী চাকুরে এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন। তিনি পিতামার সাত সন্তানের মধ্যে ৪র্থ সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ।

কলকাতার বাংলা এক্সপ্রেস পুরস্কার বিজয়ী কবি
ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সৃজনশীল সব ধরনের ধারার সাথে জড়িত আছেন। তাঁর লিখা গান, কবিতা, নাটক, টেলিফিল্ম ইত্যাদি দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়-হচ্ছে। তাঁর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হচ্ছে যথাক্রমে “কথা-কাব্য”, “নীরব কথপোকথন”, ও “আপন-ছায়া”। ২০২৫ সালের বই মেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ” অতল জলে জলাঞ্জলি। এই উপন্যাসে তিনি ভিনদেশী শব্দ সম্পূর্ণভাবে পরিহার করেছেন। তাঁর একটি গল্পগ্রন্থ সহ অপ্রকাশিত গ্রন্থ সংখ্যা ৯।

কবি’র শিক্ষা জীবনের শুরু ঝালকাঠির উদ্বোধন উচ্চ বিদ্যালয়ে। ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে নবীনগর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। ১৯৯০ সালে বিমান বাহিনীর এটিআই থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সহযোগী প্রকৌশলীর সনদ অর্জন করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর তিনি সেই এটিআই এর প্রশিক্ষক ছিলেন। ২০০৮ সালে থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ অ্যাসাম্পশন থেকে তথ্য প্রযুক্তিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। প্রান গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কর্তৃক প্রদত্ত “খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা” বিষয়ের উপর একাধিক সনদ রয়েছে কবি’র। এছাড়াও তিনি আইন শাস্ত্রেও সম্মান স্নাতক। সরকারি ছাড়া তিনি প্রান সহ দেশের কয়েকটি স্বনামধন্য শিল্পগ্রুপের উপ মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে কাজ করেন।

১৯৯১ সালে ৫ জুলাই তিনি যুগলবন্দী হন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে এম জহিরুল হক ইব্রাহিম সাহেবের দ্বিতীয়া কন্যার সাথে। কবি ও কবি’র শিক্ষাবিদ স্ত্রী নাজমা আশেকিন শাওনের তিন রাজকন্যাগণ বিশ্বের প্রথম সারির বনেদী বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ মেধা বৃত্তি নিয়ে অধ্যয়ন করছেন।

এবারের জন্মদিন কবি অমর একুশে বই মেলায় বন্ধু, শুভান্যুধায়ী, প্রকাশক, আত্মীয়-স্বজনের সাথে ও অতল জলে জলাঞ্জলি প্রকাশের ছিন্নপত্র ষ্টলে (ষ্টল নং ৫৯৩) এ সময় কাটানোর কথা রয়েছে।

সরকারি ও বেসরকারি চাকুরির পাঠ চুকিয়ে বর্তমানে তিনি রাজধানীর উত্তরখানের নিজ বাসভবন কবিকুঞ্জ ‘শাওনাজ ভিলায়’ নিরবে নিভৃতে সাহিত্যচর্চা করে চলোছেন ।

বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের সন্মানিত সভাপতি স্বনামধন্য কবি এ কে সরকার শাওনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জনজীবন ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ আইন সম্পাদক মোঃ আল আমিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা