• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-মাহ্ফিল-২০২৫ অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন / ৩৪৭ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-মাহ্ফিল-২০২৫ অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর হোসেন, মুন্সীগঞ্জ:://
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই আয়োজিত অনুষ্ঠানমালার আজ দ্বিতীয় দিন ০৫ ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বার্ষিক মিলাদ-মাহ্ফিল শুরু হয়ে দুপুর ১.২৫ মিনিটের সময় শেষ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব ও ইমাম মুফ্তি মোঃ আবরারুল হক হাতেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আকতার জাহান, সিনিয়র শিক্ষক মোঃ ছফিউল্লাহ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক), মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আশ্রাফ খান উজ্জ্বল(আমার দেশ), এছাড়াও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক রশিদ আহমেদ ও আরো অনেকে।
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ঢালীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম মানের ছাত্রী, এছাড়াও হামদ-নাত, কেরাত ও গজল পরিবেশন করে বিভিন্ন ছাত্রীরা।

বার্ষিক মিলাদ-মাহফিলের পুরস্কার বিতরণ শুরু করে সম্মানিত অতিথিবৃন্দ। সহকারি শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার অর্জন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রীরা করতালী দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তোমরা আমার হাত থেকে পুরস্কার নিয়েছো আমি তোমাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করিছি নিজেকে। বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে, সঠিক মত লেখাপড়া করবে, রাস্তা-ঘাটে কোন সমস্যা হলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে। এছাড়াও বিশেষ অতিথি বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য দেন। বার্ষিক মিলাদ-মাহফিলের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান, আফসানা বেগম, মোঃ ইমাম হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, নৃপেন্দ্র কুমার মন্ডল, গাজী আসিফ আফসার রিয়েলসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা