মুন্সিগঞ্জ ইসলামী ছাত্র শিবিরের ২ দিন ব্যপি প্রকাশনা উৎসব শুরু।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :///
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ২দিন ব্যপী প্রকাশনী উৎসব শুরু। মুন্সীগঞ্জ শিল্প কলা একাডেমি সংলগ্ন( শহীদ মিনার) চত্তরে এই প্রকাশনা উৎসব শুরু হয়।বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) সকাল ৮টায় শহিদ শারিক চৌধুরী মানিকের পিতা এই প্রকাশনী উৎসব উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো: মোজাহিদুল ইসলামসহ শিবিরের জেলা ও উপজেলার দায়িত্বশীলরা।
উৎসবে বিভিন্ন স্টল করে শিবির তাদের প্রকাশনী ও তাদের সাংগঠনিক পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ইসলামী বই প্রদর্শনী ও বিক্রি করে এবং তাদের সর্মথক ফরম পূরন করে করে সংগঠন ভূক্ত হওয়ার ব্যবস্থা করেন। স্কুল, কলেজের মাদরাসার শিক্ষার্থীরা সর্মথন ফরম পুরন করে শিবিরে যোগদান করে।