রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোঃ সাইফুল ইসলাম :::///
মুন্সিগঞ্জ সদর উপজেলার বৈখর এলাকায় বন্ধু রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমবায় ব্যাংক লিঃ এর নবনির্বাচিত সভাপতি মোঃ বাদশা শিকদার, ভূমি কর্মকর্তা গোলদার হোসেন সুমন, রফিকুল ইসলাম ভূইয়া, এডভোকেট নাছির উদ্দীন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, পাপিয়া খানম আসমাসহ অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ। চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ দুই জন ডাক্তার। চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় দুই শতাধিক নারী পুরুষ।