মুন্সীগঞ্জ দিনব্যাপী সমাজ কল্যাণের মাঠ কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :
মুন্সীগঞ্জ জেলা মানব সম্পদ বিভাগের উদ্যোগে শনিবার (২৫ শে জানুয়ারি) দিনব্যাপী মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে এক অডিটোরিয়ামে এই মাঠকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ মানব সম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আজম রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলা মানব সম্পদ বিভাগের দায়িত্বশীল মাওলানা মোকছিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ মানব সম্পদ বিভাগের অন্যতম প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ মানব সম্পদ বিভাগের সদস্য মো: সুরুজ মাস্টার, মাষ্টার টেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো: শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, মো: আমিনুল ইসলাম প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শীল গন প্রশিক্ষণ গ্রহণ করে।