মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপির ৮ নেতাকর্মী জামিনে মুক্ত
মোঃ আল আমিন ঃঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে গত ডিসেম্বর মাসে বিএনপির আতিক মল্লিক গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। পরে উভয় পক্ষের ১০ জনকে আসামী করে মামলা হয়। এই মামলায় আগে দুই জন জামিন পেলেও আজ বাকী ৮ জন জামিনে মুক্ত হন।
আজকের জামিন শুনানিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এএসএম আতাউর রহমান মল্লিক, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমূখ।
আজ বুধবার জামিনে মুক্তি পান সবুজ, জানশরীফ, গিয়াস উদ্দিন, রহমতুল্লাহ, সায়েদ দেওয়ান, ফাহাদ সরকার, আনিস, সুফিয়ান এই ৮জন নেতাকর্মী।
বিএনপি নেতা আওলাদ মোল্লা বলেন- আমরা একে অপরের ভাই, আমরা ওয়াদা করি আর ঝগড়াঝাটি করবো না, মিলেমিশে থাকবো।
আরেক বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান বলেন- ঝগড়াঝাটি, মারামারি সমাজের জন্য ভালো কিছু নিয়ে আসে না। এসব বাদ দিয়ে ভালো কাজে আত্মনিয়োগ করতে হবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকে সে চিন্তা করতে হবে।