অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের আয়োজনে মোল্লাকান্দি ইউনিয়নে সমন্বয় সভা
মোঃ সাইফুল ইসলাম ::
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের হলরুমে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের আয়োজনে মোল্লাকান্দি ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন কমিটির সদস্যদের নিয়ে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১.০০টায় অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার ইউজিং ম্রুং এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলহরি বাড়ৈ, ওকাপের কমিউনিটি মোবালাইজার রুমা বেগম, ফোরাম সদস্য সুমন চৌধুরী, শাহিন শেখসহ শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।