তারিক কাশেম খান মুকুল স্মৃতি সংসদ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
মোঃ জিয়াউর রহমান ঃঃ
আজ ১০ জানুয়ারি, শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের মাঠপাড়ায় তারিক কাশেম খান মুকুল স্মৃতি সংসদ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা বলেন- “ছোট কোন কিছুকেই ছোট ভেবে অবহেলা করা উচিত নয়
কেননা ছোটই একদিন বড় হয়।আমরা যখন ছোটবেলায় খেলা শিখেছি সেটা বড় কোন মাঠ থেকে নয়। বড় মাঠ থেকে খেলোয়ার সৃষ্টি হয় না। খেলোয়ার সৃষ্টি হয় পাড়া মহল্লায় বাড়ীর আশে পাশের ছোট্ট কোন খেলার জায়গা থেকে।”
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মুন্সীগন্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ মহসিনের সার্বিক সহযোগিতায়
অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিএনপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।