মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কমিশনার গঠন

মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কমিশনার গঠন করা হয়েছে। মঙ্গলবার দিন সাধারণ সভায় সমিতির নির্বাচনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনার গঠন করা হয়। এখানে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট মারুফ হোসেনকে। আর সহকারী নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট হোসেন রানা, অ্যাডভোকেট মাহবুব আলম সুমন, অ্যাডভোকেট মোঃ আরফান সরকার খোকন ও অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী। এ নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ঠ ট্রাইবুনাল কমিটি গঠন করা হয়েছে। এ নির্বাচনে ট্রাইবুনারে যারা রয়েছেন তারা হচ্ছেন এডভোকেট ইমরাত হোসেন, এডভোকেট আব্দুল হালিম ও এডভোকেট দেলোয়ার হোসেন। এর প্রধান হচ্ছেন এডভোকেট ইমরাত হোসেন। অন্য দুইজন সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। সমিতির বার্ষিক নির্বাচনের লক্ষ্যে খুব শীঘ্রই নির্বাচন কমিশনাররা নির্বাচন তফসীল ঘোষণা করবেন। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।